সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুর-৪ আসনে তরীকত ফেডারেশনের মনোনয়ন ফরম কিনলেন গোলাম মাওলা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৫৬৯ Time View

আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৪  ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের দুই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে ভোটযুদ্ধে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তরীকত ফেডারেশনের মাকসুদ আহমেদ গোলাম মাওলা।

দলটির কেন্দ্রীয় কমিটির এ সদস্য জানান, ১৯৮৬ সালে তাঁর চাচা শামসুদ্দিন আহমেদকে এ আসনের জনগণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। কিন্তু পরে কারসাজির মাধ্যমে লাঙ্গল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়। গোলাম মাওলা বলেন, দীর্ঘদিন এ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক ছিলাম। তাঁর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। এসবে অনুপ্রাণিত হয়েই আমি এ আসন থেকে এমপি হতে চাই। বিজয়ী হলে নিক্সন চৌধুরীর চেয়েও বেশি উন্নয়নমূলক কাজ করব।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ এবং বর্তমান এমপি নিক্সন চৌধুরী।

জাফরউল্লাহর অনুসারী ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আস্থাভাজন ও দুর্দিনের সহযোগী কাজী জাফরউল্লাহকেই নৌকা প্রতীক দেবেন বলে আমরা শতভাগ আশাবাদী।

অন্যদিকে, নিক্সন চৌধুরীর সমর্থক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, ১০ বছর যাবৎ এ জনপদের সেবায় নিক্সন চৌধুরী কাজ করে যাচ্ছেন। আমরা শতভাগ আশাবাদী, তিনি এবার নৌকা পাবেন এবং আমরা নৌকার পক্ষে নির্বাচন করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24