সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৫৯৫ Time View

 

দেশের ইতিহাসে প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন রাজধানীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের যানজট কমিয়ে আনার লক্ষ্যে চালু করা হয়েছে। এতো দিন সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত মাত্র চার ঘণ্টা চালু থাকলেও, এবার সময় বাড়ছে মেট্রোরেলের।

একাধিক সূত্রে জানা গেছে, নতুন সময়সূচি নির্ধারণ করতে যাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চলাচল করবে মেট্রোবাহন। অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী ২১ মে থেকে এই সূচি কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (১৮ মে) এনিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এদিন নতুন সময়সূচি ছাড়াও লাইন-৬, অন্য আলইনগুলোর অগ্রগতির বিষয়ে অবহিত করবেন তিনি।

বর্তমানে সপ্তাহিক বন্ধ ছাড়া (মঙ্গলবার) বাকি দিন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারছেন। নতুন সময়সূচি নিয়ে জানা যায়, ২১ মে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০ মিনিট পরপর, বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট পরপর, বিকেল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পরপর এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24