বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কুমিল্লায় মসজিদের ইমামকে পানিতে চুবাতে চাওয়া সেই ইউএনও কে বদলি

কুমিল্লা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৪৫৫ Time View

কুমিল্লার লালমাইয়ে মসজিদের ইমামকে পানিতে চুবানোর হুমকি দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙামাটিতে বদলি করা হয়েছে।গতকাল রোববার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামিম আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙামাটি জেলার বরকল উপজেলায় বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশকে লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে বলা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর শুক্রবার লালমাই উপজেলার ভাটরা কাছারিবাড়ি জামে মসজিদে জুমার পড়তে যান ফোরকান এলাহি অনুপম। পরিচয় না জানায় নামাজ শুরুর আগে ইউএনওকে কাতারে একটু সরে দাঁড়াতে বলেন ইমাম ও মুয়াজ্জিন। এতে ইউএনও তাদের ওপর ক্ষিপ্ত হন। নামাজ শেষে ইমামকে পুকুর পাড়ে ডেকে তাকে পানিতে চুবানোর হুমকি দেন ইউএনও। নির্দেশ আসে চাকুরি ছাড়ার। তবে এ ঘটনার দুইদিন পর সানে সাহাবা কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা জেলা ইমাম সমিতির উপস্থিতিতে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বিষয়টির সমাধান করেন। ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন ইউএনও। এদিকে ইউএনও বদলির আদেশের বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করলেও এ নিয়ে কেউ মন্তব্য করতে রাজি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24