রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

‘সংবাদপত্র’ স্টিকারে ফেনসিডিল পাচারঃ আটক ২ যুবক

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৫২৩ Time View

মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পাচার করছিলেন দুই যুবক। তবে হয়নি শেষ রক্ষা।

সাভারের আমিনবাজারে চেকপোস্টে পুলিশের তল্লাশি কার্যক্রম পরিচালনা করার সময় ৬৪ বোতল ফেনসিডিলসহ ধরা পড়েন তারা।

আটককৃতরা হলেন- নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. হিলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)।

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির দুই দলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশদ্বার আমিনবাজারে বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে কঠোর তল্লাশি চালাচ্ছে ঢাকা জেলা পুলিশ।

এ কার্যক্রম পরিচালনায় ঢাকা- আরিচা মহাসড়কের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে চেকপোস্ট বসানো হয়েছে।

সেখানেই পুলিশ সদস্যদের তল্লাশির মুখে পড়ে ‘সংবাদপত্র’লেখা মাইক্রোবাসটি।

 

তিনি বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এই চেকপোস্ট ও তল্লাশি চলার সময় সন্দেহ হলে ‘সংবাদপত্র’ পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে,পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24