শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

এপিএ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১০৭৪ Time View

ঢাকা মেডিকেল কলেজসহ দেশের সব সরকারি মেডিকেল কলেজকে পেছনে ফেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) র‍্যাঙ্কিংয়ে ২০২২-২৩ অর্থবছরের পারফরম্যান্স রিপোর্টে প্রথম স্থান অর্জন করেছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ।

এপিএ মূলত সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রণীত একটি চুক্তি বা সমঝোতা স্মারক। বছর শেষে মূল্যায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ প্রথম স্থান লাভ করে।

শিক্ষকরা জানান, কলেজ প্রিন্সিপালের নেতৃত্বে শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি স্বপ্নটি দেখিয়েছিলেন। আমরা সেই লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে সফল হয়েছি।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান জানান, এপিএতে এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজের সবাই অংশ নেবে। আবারও প্রথম স্থান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এ বছর শ্রেষ্ঠ মেডিকেল শিক্ষকদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে এই কলেজের অধ্যাপক ডা. দিলরুবা জেবা ও সহযোগী অধ্যাপক ডা. রেজাউল কাদের। ১৭ জন ছাত্রছাত্রী তৃতীয় পেশাগত পরীক্ষায় এবার সেরা ফল অর্জন করেছেন।

১৯৯২ সালে ফরিদপুর মেডিকেল কলেজ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কলেজটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। কলেজটিতে বর্তমানে ৩২তম ব্যাচে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন। অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১১ জন। তাদের ১৬ জন বিদেশি শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24