বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২

নোয়াখালী সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০৪ Time View

বেগমগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় অবস্থিত রিলাক্স আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে নারী-পুরুষসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আবু নাছের শরীফ (৬৩), মো. ইমন হোসেন (৩২), মো. হানিফ (৩৫), সাফায়েত হোসেন সাকিব (২৭), রিনা বেগম (৩৪), স্নেহা আক্তার (২১), মাইশা আক্তার (১৮), ইসরাত জাহান পূর্ণিমা (১৮), ফাতেমা আক্তার নুসরাত (১৮), জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৮), মরিয়ম আক্তার (৩০) ও মিম আক্তার (২৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24