বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

​মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২২৬ Time View

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে চিহ্নিত মাদক ব্যবসায়ীর মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো এবং মাদকের বিস্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​গত বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাটবওলা বাজারে স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক সর্বস্তরের মানুষ অংশ নেন।

কাটবওলা বাজার ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খাসের মোড় ও কাটবওলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াহাব নগর রাস্তার মোড়ে এসে এক পথসভায় মিলিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাওগাঁও ইউনিয়নটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলসংলগ্ন এবং ফুলবাড়ীয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে মাদক কারবারিরা এটিকে নিরাপদ বিচরণক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছে। মাদকের এমন অবাধ বিস্তারে স্থানীয় তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সম্প্রতি এ নিয়ে এলাকায় একাধিক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, এলাকার চিহ্নিত কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ায় স্থানীয় দুই গ্রাম পুলিশসহ এলাকার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে ওই মাদক চক্রটি উল্টো মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে প্রপাগান্ডা চালাচ্ছে। বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে কোনো প্রভাবশালী মহল যেন এই মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় না দেয়, সেই দাবি তোলেন।

সমাবেশে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা দাওগাঁও ইউনিয়নকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। তারা জানান, এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবী শনাক্ত হলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এ সময় মাদক নির্মূলে গ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন— মাওলানা হাফিজুর রহমান, নজরুল ইসলাম (মেম্বার), গোলাম কিবরিয়া সরকার, আলাল উদ্দিন আলো, ইলিয়াস উদ্দিন (মেম্বার), মুজিবুর সরকার, সরকার কামাল, বিলাল সরকার, আব্দুস সালাম, নজরুল ইসলাম মিস্ত্রী ও মুহতাসসিম বিল্লাহ প্রমুখ।

​বক্তারা এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং মাদক কারবারি ও মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24