সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল

​সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৬৬ Time View

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী এলাকার তীব্র নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। আজ সকাল ১১টার দিকে তিনি ভাঙন এলাকায় যান এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন।

​পরিদর্শনকালে নদীভাঙনে চাষের জমি হারানো সেলিনা বেগম (৪০) নামের এক নারী সংসদ সদস্যকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি নদীভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষার ব্যবস্থা এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

​সেলিনা বেগম বলেন, “গত কয়েক বছরে নদীভাঙনে আমার ৬ থেকে ৭ বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি।দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে বসতভিটাও হারানোর আশঙ্কা রয়েছে।” তাঁর মতো নদীপাড়ের আরও অনেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা ফসলি জমি ও বসতবাড়ি হারানোর আশঙ্কার কথা তুলে ধরে দ্রুত কার্যকর ও টেকসই নদীশাসনের দাবি জানান।

​এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল উপস্থিত জনতাকে আশ্বস্ত করে বলেন, “নদীভাঙন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরা হয়েছে।” তিনি আরও জানান, জরুরি ব্যবস্থা হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে নদীতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে। পাশাপাশি এলাকাটিকে স্থায়ীভাবে রক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই নদীশাসনের উদ্যোগ নেওয়া হবে।

​উল্লেখ্য, বর্তমানে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ও বেপারীডাঙ্গী এবং আকোটেরচর ইউনিয়নের ছলেনামা ও আকোট গ্রামে তীব্র নদীভাঙন চলছে। ইতোমধ্যে শত শত বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে আকোট জনসংঘ উচ্চবিদ্যালয়, আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম, দুটি প্রাথমিক বিদ্যালয়, পিয়াজখালী বাজারসহ প্রায় ১০টি গ্রাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24