সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৪৭ Time View
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

জাতীয় সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজই সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। তিনি মন্ত্রীদের যথাসময়ে সংসদে উপস্থিত থেকে সংসদ সদস্যদের উত্থাপিত বিষয়গুলো শোনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে স্পিকার শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। ফলে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যা, হাসপাতালের সংকট কিংবা জনদুর্ভোগের বিষয় তুলে ধরলেও তা সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে পৌঁছায় না।

ডা. শফিকুর রহমান সংসদ কক্ষে ছোট ছোট দলে আলাদা আলোচনা চলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এর জবাবে স্পিকার বলেন, “কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।”

চিফ হুইপের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনি মাননীয় মন্ত্রীদের বলবেন, তাঁরা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যদের মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বক্তব্যগুলো অন্তত শুনবেন এবং সম্ভব হলে তার প্রতিকার করার চেষ্টা করবেন।”

স্পিকার আরও বলেন, সংসদ কক্ষে সদস্যদের ছোট ছোট গ্রুপে আলোচনা করতে দেখা যায়, যা সংসদীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি সদস্যদের নিজ নিজ আসনে বসে অধিবেশনের কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

আলোচনার একপর্যায়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থা সম্পর্কে সংসদকে অবহিত করার অনুরোধ জানান। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক গুজব ও বিচারাধীন বিষয় নিয়ে সরকারের বক্তব্যও দাবি করেন।

এ বিষয়ে স্পিকার জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে তাঁর শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন এবং পুরোপুরি সুস্থ হলে সংসদে যোগ দেবেন। তবে গুজব বা বিচারাধীন বিষয় নিয়ে সংসদের সময় নষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।”

অধিবেশনে সংসদ সদস্যদের যোগাযোগ সহজ করতে সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের বিষয়ও উঠে আসে। স্পিকার জানান, ২০২৬ সালের সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে কয়েকজন সংসদ সদস্য এখনও প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়ায় প্রকাশে বিলম্ব হচ্ছে।

উল্লেখ্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী বিদেশে রয়েছেন। তবে মঙ্গলবারের অধিবেশনে স্থানীয় সরকারমন্ত্রী, আইনমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24