রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২৯ Time View
কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতিকালে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও শ্রমবিষয়ক সম্পাদক এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে আটকের চেষ্টা চালায় পুলিশ। তবে কর্মী-সমর্থক ও স্বজনদের বাধার মুখে তাকে নিয়ে যেতে ব্যর্থ হয়ে ফিরে যায় পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় বিজুর নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনের প্রস্তুতি চলছিল। এ সময় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু তার বাসভবনের নিচতলায় অবস্থিত দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। সেখানে কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অনুষ্ঠান আয়োজন বন্ধ করতে বলে। একপর্যায়ে পুলিশ মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে উপস্থিত নেতাকর্মী, স্বজন ও স্থানীয়রা বাধা দেন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ তাকে ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করে।

তবে এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি।

মোস্তাফিজুর রহমান বিজুর ছোট ভাই মুস্তাক আহমেদ লাভলু দাবি করেন, ঘটনার সময় তার ভাই বাসায় অবস্থান করছিলেন এবং সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি চলছিল না। তিনি অভিযোগ করেন, পুলিশ কোনো গ্রেপ্তারি পরোয়ানা প্রদর্শন না করেই তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে প্রতিবাদ জানান।

তিনি আরও দাবি করেন, ঘটনাস্থল ত্যাগের সময় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বিজুর ব্যবহৃত আইফোন নিয়ে যান।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন। তিনি বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোস্তাফিজুর রহমান বিজু দৌড়ে চলে যান। তখন তার পকেট থেকে ব্যবহৃত আইফোনটি পড়ে যায়। ফোনটি বর্তমানে আমার কাছে রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তা ফেরত দেওয়া হবে।”

ওসি আরও বলেন, “আমাদের কাছে তথ্য ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বিজুকে আটক করার সময় স্থানীয়দের, বিশেষ করে কয়েকজন নারীর বাধার মুখে পড়তে হয়। আমাদের সঙ্গে নারী পুলিশ সদস্য না থাকায় পরিস্থিতি বিবেচনায় আমরা সেখান থেকে ফিরে আসি।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা আটকাদেশের তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24