রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কয়রা (খুলনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২৬ Time View
কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ‘শিষ্টাচারবহির্ভূত রাজনীতির’ বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কপোতাক্ষ কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ। বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, আসাদুল ইসলাম, ইউনুস আলী ও দেলোয়ার গাজী।

এছাড়া যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, মুস্তাফিজুর রহমান খোকন, মুস্তাফিজুর রহমান রাজু, আবু তাহের, রফিকুল ইসলাম, কামাল হোসেন, হাসান এবং ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মামুন হোসেন, আলমগীর, মেহেদী হাসান সবুজ ও ইমরান হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও শক্তিশালী করতে যুবদল ধারাবাহিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারা রাজনৈতিক অঙ্গনে শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24