বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫০২ Time View

স্টাফ রিপোর্টার

ফুসলিয়ে বিয়ে করার দু বছর পর থেকেই যৌতুকের জন্য অত্যাচার শুরু করেন স্বামী, উপায় না পেয়ে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন
সুমাইয়া আক্তার (২৬) নামের এক গৃহবধু। ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১ (গ) ধারায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

বাদী সুমাইয়া আক্তার জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোঃ হাসান মোল্যার মেয়ে এবং বিবাদী জেলার একই উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র এ কে এম জাহিদুর রহমান। পেশায় তিনি একজন শিক্ষক। তিনি নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক।

মামলার বিবরণী থেকে জানা যায়, বিবাদী জাহিদুর রহমানের সাথে ২০২২ সালের ১৭ মে ০৫৮০ নং রেজিঃকৃত এ্যাফিডেফিট মূলে বাদী সুমাইয়ার বিবাহ হয়। বিবাহের সময় স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ৪ লক্ষ টাকার উপঢৌকন দেওয়া হয়। বর্তমানে তাদের ঘরে সাত মাসের একটি পুত্র সন্তান রয়েছে। যৌতুকলোভী স্বামী গত ২০২৫ এর ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বাদীকে তাহার বাবার বাড়ি হতে ৫ লক্ষ টাকা এনে দিতে বলে। বাদী সুমাইয়া টাকা আনতে অপারগতা প্রকাশ করলে অমানবিক অত্যাচার করে তার স্বামী বিবাদী জাহিদ। বিষয়টি বাদী তার বাবা মাকে জানালে পরের দিন ৩০ নভেম্বর ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে বাদী সুমাইয়া নিরাপত্তার জন্য তার বাবার বাড়িতেই অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিবাদী জাহিদ পরনারীতে আসক্ত। ইতোপুর্বেও তিনি তার ছাত্রীসহ সুন্দরী নারীদের প্রতি আসক্ত হন। তার একাধিক স্ত্রী রয়েছে বলে জানা যায়। তার এসব কর্মকান্ডে বাঁধা দিলেও স্ত্রী সুমাইয়ার উপর অত্যাচার করতো।

এসব বিষয় নিয়ে বিবাদী জাহিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সুমাইয়া তার স্ত্রী। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।

বাদী সুমাইয়া আক্তার মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আমার যৌতুক লোভী অত্যাচারী স্বামীর বিচারের জন্য আদালতে মামলা করছি। আমি তার উপযুক্ত শাস্তি চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24