শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ফেসবুকে অপ-প্রচার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View

স্টাফ রিপোর্টার
‎সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি অপ-প্রচারের ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে ত্রিশাল উপজেলা শ্রমিকদল ও রাজনৈতিক মহলে ।
ওই এডিট করা ভিডিওতে উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে হেয় করে অপ-প্রচারের মাধ্যমে উপস্থাপন করার অভিযোগ তুলেছেন সোহাগ মিয়া নামের এক সিএনজি চালাক।
সিএনজি চালক সোহাগ মিয়া জানান, কিছু কুচক্রী মহল ভিডিওটি এডিট করে উদ্দেশ্যমূলক ভাবে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, ওই দিন আমি ও আমার সহপাঠি থ্রী হুইলার চালকগণ মিডিয়ার সামনে অনেক কথা বলেছি। কিন্তু কে বা কারা শ্রমিক দলের মান সম্মান খুন্ন করার উদ্দেশ্যে ভিডিওটি এডিট করে ভুল বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনায় আমি ও আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। এই ধরনের বিভ্রান্তিকর ভিডিওর কারণে কেউ ভুল বুঝবেন না—এটাই প্রত্যাশা।
‎‎এ বিষয়ে শ্রমিকদলের স্থানীয় নেতারা জানান, সংগঠনের মধ্যে বিভাজন সৃষ্টি করতে একটি মহল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপ-প্রচারে লিপ্ত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তারা জানান। ‎এদিকে ত্রিশাল উপজেলা শ্রমিকদলের পক্ষ থেকে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24