শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সদরপুরে খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থীর ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুরের প্রতিটি দোকানে-দোকানে ঘুরে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা।

এ সময় তিনি হাটকৃষ্ণপুরের অলি-গলি ঘুরে প্রতিটি দোকানদার ও হাটে আসা স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বিভিন্ন রাস্তা ঘুরে ভ্যান, ব্যাটারিচালিত অটো চালকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদেরকে বুকে টেনে নেন।

এছাড়াও নেতাকর্মীরা স্থানীয়দের (ভোটারদের) হাতে হাতে খেলাফত মজলিসের লিফলেট বিতরণ করেন।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বাড়ৈ হাট, নিজগ্রামসহ বিশাল কৃষ্ণপুরের পুরো হাটজুড়ে এ গণসংযোগ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে গণসংযোগ কালে এ সময় সদরপুর উপজেলা খেলাফত মজলিস, শ্রমিক মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসসহ বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “উপজেলার বিভিন্ন এলাকায় (ভোটারদের) মানুষের সাথে গণসংযোগ করেছি। তারা (ভোটারগণ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক মুখ, ইসলামিক দলকে ক্ষমতায় দেখতে চান।

তিনি আরও বলেন, “আমাদের সাথে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদের কে সাদরে গ্রহণ করে নিয়েছেন, কোন একটা ইসলামিক দল কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নয়। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায়ে আমরা পাশে থাকবো ইনশা আল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24