শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারী থানার ওসিকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫১৬ Time View

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বৃহস্পতিবার (২০ নভেম্বর) থানায় এক সংবাদ সম্মেলনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রকৃত সত্য তুলে ধরেন।

ওসি জানান, ভূরুঙ্গামারীর একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি আনোয়ার হোসেন আরিফ (৩৪) কখনও রাজনৈতিক পরিচয়, কখনও সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সরকারি কাজে বাধা, মাদক ব্যবসা, অপহরণ এবং নাশকতার মতো অপরাধের সঙ্গে জড়িত। তার গ্রেপ্তারের পর আনোয়ারের সহযোগীরা পুলিশি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে।

ওসি আরও জানান, গত ১৪ নভেম্বর প্রতিদিনের কাগজের সাংবাদিক পরিচয়ে খায়রুল আলম রফিক মামলার তথ্য জানতে ফোন করলে তিনি তা অবহিত করেন। পরে ফোন কলটি কৌশলে রেকর্ড করে বিভ্রান্তিকর শিরোনামে প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা ওসির সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম বলেন, আনোয়ার এক প্রতিবন্ধী তরুণকে অপহরণ করে চাঁদা দাবি করেছিল। উপজেলা জামায়াত ইসলামের আমীর আনোয়ার হোসেন বলেন, ওসি ভালো মানুষ, মামলা বাণিজ্যের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামানও ওসির জনবান্ধব ও আন্তরিক চরিত্রের প্রশংসা করেন।

ওসি অভিযোগ করেন, জেলহাজতে থাকা আনোয়ার ও তার পৃষ্ঠপোষকরা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিতর্কিত সাংবাদিকদের ব্যবহার করছে। তিনি জানান, থানায় যোগদানের পর থেকে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও সততা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করে আসছেন। স্থানীয় জনগণও আনোয়ারের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি পালন করেছে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24