মোমিন তালুকদার, স্টাফ রিপোর্টার
ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া গভঃ রেজিঃ নং- এস-৬৩৯১ আওতায় ত্রিশাল উপজেলা শাখার ৭ সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। কমিটিতে সভাপতি পদে দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আরাফাত ইসলাম, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন। কমিটির অনুমোদন দেন- ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ।
Shohidul Islam
SOMAJER ALO24