রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে যুবদল নেতা ছাব্বির আহম্মেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

মোমিন তালুকদার
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৬৮ Time View

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদের নেতৃত্বে ত্রিশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি।

‎র‌্যালিতে পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশ নেন। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা দলীয় স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

‎উক্ত র‌্যালিতে অংশগ্রহণ করেন, ত্রিশাল উপজেলা যুবদল নেতা জিয়াউল হক জিয়া, গোলাম মোস্তফা, আবু সাইদ, সুজন সরকার, আরমান ব্যাপারী, আব্দুল খালেক, ফজলুল হক সোহান, ফাইজুর রহমান, মো: ইসরাফিল, আবু বক্কর সিদ্দিক, ফরিদ আহম্মেদ, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, মাহমুদল হাসান রিজন, সাজেদুল ইসলাম পলাশ, সোহাগ সরকারসহ পৌর যুবদল নেতা মুক্তাদির কায়ুম কায়েশ, ফজলুল করিম ডলার, মুরাদ আহম্মেদ প্রমূখ।

‎র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাব্বির আহম্মেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন “যুবদল দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ছিল এবং থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”

দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24