
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামূলক সংগঠন মাছুয়াঘোনা উদয়ন সংঘের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সাহাব উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ এবং মোঃ সামিরের যৌথ পরিচালনায় এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আবুল কালাম, মোঃ ইউনুস, মোঃ লোকমান,মোঃ নাজমুল হুদা বাদল,মোঃ সেলিম,নজরুল ইসলাম।
প্রবাসী সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শামসুল আলম, মোঃ ফারুক, আনোয়ার পারভেজ, মোঃ ওমর ফারুক, জমির উদ্দীন, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, তারেকুল ইসলাম, হাসান কবির কে সম্মানার্থে প্রবাসী সম্মাননা স্মারক সংগঠনের পক্ষ থেকে ও সংবর্ধনা প্রদান করা হয়।
প্রবাসী সদস্যগণ বিগত দিনের মত সব সময় সংগঠনের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের সিনিয়র সহ -সভাপতি কামাল উদ্দীন , অর্থ সম্পাদক হাসান বাবু , সাংগঠনিক সম্পাদক মোঃ ইমতিয়াজ, ধর্ম বিষয় সম্পাদক মোঃ মুবিন, প্রচার ও দপ্তর সম্পাদক মাহিম, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন রোহান,আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক মোঃ আলা উদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন রাসেল, সিনিয়র কার্যকরী সদস্য মোঃ মাহাবুবুল আলম সহ সংগঠনের বর্তমান- সাবেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের স্থায়ী কার্যালয়ে সকলের সার্বিক সহযোগীতায় সফলভাবে অনুষ্ঠান শেষ হয়।
Somajer Alo24