শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ৭৮টি কোরবানির গরু নিয়ে দুঃস্থদের পাশে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা

জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৮০ Time View

জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবং সম্প্রতি ক্ষতিগ্রস্ত, অসচ্ছল ও চরের পরিবারগুলোর পাশে দাঁড়াতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ-এর উদ্যোগে উলিপুর ও চিলমারী ও সদরউপজেলায় মোট ৭৮ টি গরু কোরবানি করে করা হচ্ছে।

আগামীকাল শনিবার দুপুরে প্রায় ৫০০০ টি পরিবারের মাঝে এসব মাংস বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই সংগঠনটির মুল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই কর্মসূচিতে অংশ নেবেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি, সমাজসেবক এবং সংস্থার প্রতিনিধিবৃন্দ। সম্পূর্ণ কার্যক্রমটি সুসংগঠিতভাবেই বিধি অনুসরণ করে পরিচালিত হবে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, দুঃস্থ মানুষের পাশে দাড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানাই। কুড়িগ্রামকে এগিয়ে নিতে সবারই আন্তরিক প্রচেষ্টা থাকা উচিত বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24