লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আগামী (৯ মে) শনিবার বিকেলে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য 'কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং ১০ মে "তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ" নিয়ে সংবাদ সম্মেলন চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দ।
Shohidul Islam
SOMAJER ALO24