রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিআরবি’তে “এনসিপি একটি বিপ্লবী দল” শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৯৮ Time View

লিয়াকত হোসেন লিমন,চট্টগ্রাম:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের প্রতিনিধিদের অংশগ্রহণে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে বন্দর নগরী চট্টগ্রামের অক্সিজেনখ্যাত সিআরবি এর প্রাকৃতিক ও মনোরম পরিবেশে “এনসিপি একটি বিপ্লবী দল” শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত হয়।

বায়েজিদ থানার প্রতিনিধি ফাইয়াজ তাজরিয়ানের জন্মদিন উদযাপন ও বিশেষ ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বেলা ২:৪৫টায় মূল পাঠচক্রের কার্যক্রম শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

পাঠচক্রে বিভিন্ন থানা থেকে আগত প্রতিনিধিগণ ও মহানগর সংগঠকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এনসিপির আদর্শ, রাজনৈতিক দর্শন ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করেন।

পাঠচক্র শেষে মহানগর সংগঠকরা প্রতি সপ্তাহে একটি করে পাঠচক্র আয়োজনের ঘোষণা দেন এবং জানান যে, এনসিপির পাঠচক্র সকল রাজনীতিমনা তরুণদের জন্য উন্মুক্ত থাকবে।

এ সময় এনসিপির মহানগর ও নগরের বিভিন্ন থানার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24