রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে এনসিপির বৈঠক অনুষ্ঠিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২১২ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এনসিপি এর প্রতিনিধি মন্সুর আজম ও মাহাবুব আলম।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এই সময় এনসিপি থেকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ইমন সৈয়দ, রুহুল আমিন সদস্য জাতীয় নাগরিক কমিটি।

এসময় ব্যবসায়ীরা বলেন, চট্টগ্রাম এয়ারপোর্টেও আন্তর্জাতিক ফ্লাইট চালু করা উচিত। যেহেতু এটি বন্দর নগরী তাই এই বিমানবন্দরে কার্গো বিমান পরিচালনা করা দরকার। শিপিং লাইসেন্স জটিলতা সমাধানে কাজ করারও আহ্বান জানান ব্যবসায়ীরা।

এ সময় ব্যবসায়ীরা আরো বলেন, গত ১৬ বছরে আইসিটি খাতে প্রায় বরাদ্দকৃত ১৬ হাজার কোটি টাকা নয়ছয় করে সরকারেই গায়েব করে ফেলেছে। শুধু দুর্নীতি বন্ধ করেই আফগানিস্তানের সরকার তাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজ তাদের ৭০ আফগানি দিয়ে ১ ডলার নেয়া যাচ্ছে।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসান আলী বলেন, ব্যবসায়ীরা দেশের ভবিষ্যৎ আমরা মনে করি ব্যবসায়ীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে এনসিপি এগিয়ে যেতে চায়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা বলেন, দেশের উন্নয়নের জন্য ব্যবসায়ীদের কে সহযোগিতা করা প্রয়োজন। ব্যবসায়ীদের সমস্যা গুলো নিয়ে কাজ করাটা আমাদের নৈতিক দায়িত্ব।

এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ইমন ছৈয়দ বলেন, আমলাতান্ত্রিক জটিলতার একটি প্রচ্ছন্ন স্বর আমাদের ব্যবসায়ীদের মধ্যে পাওয়া যায়। দেশীয় ক্ষুদ্র মাজারি শিল্পের প্রতি মনোযোগ দিয়ে সেসব সেক্টর বিকাশের জন্য চীনা স্টাইলে রাষ্ট্রীয় সুবিধা এনশিওর করার চেষ্টা করবে এনসিপি। কাঁচামাল ব্যবসার সাথে জড়িত দেশি প্রতিষ্ঠানের চাইতে বিদেশি প্রতিষ্ঠানকে বেশি সুবিধা দেওয়া হয়েছিলো গত সরকারের আমলে। দেশীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে এমন সংগঠনের পাশে থাকলে দেশে সুন্দরভাবে ব্যবসা করার সুযোগ হবে, এই বিষয় গুলো কন্সিডার করে সেসব সংগঠনের পাশে থাকার জন্য আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24