শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

চট্টগ্রামে পাইওনিয়ার মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও শিক্ষানুরাগী সংবর্ধনা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪০৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পাইওনিয়ার মেধাবৃত্তি-২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও শিক্ষানুরাগী সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উপাধ্যক্ষ কনিকা সুলতানা ও সাবরিনা সুলতানার যৌথ সঞ্চালনায় (১৭ মে) শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হল এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

সিনিয়র শিক্ষক সোহেল আক্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন এর সভাপতি অধ্যক্ষ এম.এন হুছাইন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও নজরুল গবেষক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সরকার মনোনীত সদস্য ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), অধ্যক্ষ কাজী আবদুর রহমান, আলহাজ্ব ডা. জাফর আলী, এম.এ জলিল, আমজাদ হোসেন।

অনুষ্ঠানে আলোচকগন বলেন, পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন শিক্ষার আলো ছড়িয়ে দিতে চট্টগ্রামে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় পাইওনিয়ার মেধাবৃত্তি-২০২৪ আয়োজন করেছে, সরকারের পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নিত করতে শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ জনশক্তির প্রচেষ্টায় এই ফাউন্ডেশন ব্যাপক ভূমিকা রাখছে। সরকারি সহযোগিতা পেলে তৃণমূলে শিক্ষা নিয়ে আরো বেশি কাজ করতে পারবে।

আলোচনা শেষে শিক্ষানুরাগী শিক্ষকদের হাতে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট সনদ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ, চাইল্ড ফেয়ার একাডেমী অ্যান্ড হাই স্কুল ও পাইওনিয়ার টেকনিক্যাল স্কুলের শিক্ষকমন্ডলী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ।
অনুষ্ঠানের সভাপতি সোহেল আক্তার খানের সমাপনী ভাষনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24