রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামে খাজা গরীবে নেওয়াজ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৫৬ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের ডবল মুরিং থানাধীন চৌমুহনীস্থ মৌলভীপাড়ায় অবস্থিত খাজা গরীবে নেওয়াজ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মো: রেদোয়ান হোসেন শিক্ষার্থীদেরকে এ নতুন শপথ বাক্য পাঠ করান।

এসময় মাদ্রাসার সকল শিক্ষক- অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

এর আগে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশকালে নতুন শপথ বাক্য পাঠের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনা মূলক একটি শপথ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো।

এখন থেকে নতুন শপথ বাক্যে শিক্ষার্থীদের যা বলতে হবে;
আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না।

হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি।

আগের শপথ বাক্যে যা ছিল:
আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24