শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে সিআরবি’র বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৯৭ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামে ক্রেতা সুরক্ষার বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, স্মারকগ্রন্থ প্রকাশ , আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৪ টায় কাজীর দেউরীস্থ চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সেল্ফ এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান আ হ ম কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এর আগে ‘টেকসই জীবনধারায় একটি ন্যায়সঙ্গত রূপান্তর’ প্রতিপাদ্যে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে কাজীর দেউরী সিডিএ কাঁচা বাজার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এসে শেষ হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

স্বাগত বক্তব্য রাখেন সিআরবির মহাসচিব ডিজাইনার কে. জি. এম সবুজ । মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসডিজি ইয়ুথ ফোরামের সভপতি নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূইয়া, এফবিসিসিআই’র সদস্য মাহবুব রানা, রোটারিয়ান জসিম উদ্দিন, রোটারিয়ান আবসার উদ্দিন চৌধুরী, সৈয়দ মোস্তফা আলম মাসুম, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডিজিএম একরাম হোসেন, আমরা চাটগাঁবাসি’র সাধারণ সম্পাদক লায়ন এবিএম ইমরান, যুব উদ্যোক্তা সাজ্জাদুল হক চৌধুরী, সমাজকর্মী তানভীর কাদের খান, ফরহাদ উদ্দিন সোহাগ, প্রাবন্ধিক নেছার আহমেদ খান, সিআরবি’র নেতৃবৃন্দ যথাক্রমে মাওলানা তৌহিদুল হক চৌধুরী, শওকত আলী রুম্মান, এস এম কামরুল ইসলাম, মো: তোফায়েল উদ্দিন, মেজবাহুল হক, তাহেরা শারমিন, লায়ন মাওলানা ইউসুফ প্রমূখ।

অনুষ্ঠানে জাহিদুল করিম কচি বলেন, দেশে পরিবহণ ও ঘর ভাড়া নির্ধারণে কার্যকর নীতিমালা না থাকায় ব্যবসা পরিচালনায় অফিস, দোকান, কুরিয়ার (চার্জ) ভাড়া এবং পণ্য পরিবহনে প্রতিনিয়ত ক্ষতির সম্মূখীন হচ্ছে ব্যবসায়ী ও ভোক্তা সমাজ। মানুষের মৌলিক অধিকার বাসস্থানের ভাড়ায়ও চলছে চরম নৈরাজ্য। তাই দোকান, বাসা ও গাড়ি ভাড়ার অস্বচ্ছতা এখন হয়রানীতে পরিণত হয়েছে। একই আকারের দোকানে খাবারের ব্যবসা এবং অন্য কোন ব্যবসার ক্ষেত্রে ভাড়া বৈষম্য থাকায় “সরকার হারাচ্ছে রাজস্ব এবং জনগণ হচ্ছে নিঃস্ব”। তাই ভোক্তা অধিকার সুরক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।
বক্তারা বলেন, পণ্যের মজুত বা সরবরাহের উপর নির্ভর করে নয় বরং পণ্যের বাজার নিয়ন্ত্রণে পণ্য বিপণনের ক্ষেত্রে পণ্যের উৎপাদন মূল্য ও আমদানী মূল্যের উপর ভিত্তি করে পণ্যের বিপণন মূল্য নির্ধারণ করতে হবে। মুক্ত বাজারের নামে সরবরাহ ভিত্তিক মূল্য নির্ধারণ নীতির কারণে ব্যবসায়ীরা পণ্য মজুদ করার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত। তাই ক্রেতা সুরক্ষার স্বার্থে বাজার ব্যবস্থাপনার সংস্কার প্রয়োজন। সরকারী সংস্থার ওয়েবসাইটে অসাধু ব্যবাসায়ীদের ছবিসহ অপরাধের তথ্য প্রকাশ করতে হবে। যার ফলে সামাজিক মর্যাদা রক্ষায় অনেক অসাধু ব্যবসায়ী নিজেদেরকে সংশোধন করতে বাধ্য হবেন। এছাড়াও বক্তারা ক্রেতাদের সুরক্ষায় ভোক্তা অধিকার মন্ত্রণালয় প্রতিষ্ঠার জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24