রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে আদর্শ নাগরিক ফোরামের উদ্যোগে “রোজাদারদের ইফতার করানোর ফজিলত” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডা: আলী রুম্মান শওকত
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৩৪ Time View
Oplus_131072

ডা: আলী রুম্মান শওকত,  বিশেষ প্রতিনিধি:

আদর্শ নাগরিক ফোরাম চট্টগ্রামের উদ্যোগে “রোজাদারকে ইফতার করানোর ফজিলত” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল চট্টগ্রাম নগরীর লালদিঘী পাড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী। তিনি তার বক্তব্যে বলেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে অথচ রোজা পালনকারীর নেকী মোটেই কমানো হবে না।

আদর্শ নাগরিক ফোরামের সহ-সভাপতি ইউসুফ বাহার চৌধুরীর সভাপতিত্বে, ডাঃ আলী রুম্মান শওকতের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, আদর্শ নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম.ওসমান গনি, ডাঃ খুরশীদ আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, নুসরাত জাহান, ডাঃ শোয়েব আহাম্মদ, মাওলানা ফুয়াদ প্রমুখ।

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান মাহবুব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24