শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২১২ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে ১৩-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫’।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এ উপলক্ষে ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। সভার সভাপতি ফেয়ার সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সবার সার্বিক সহযোগিতা চান।

এরপর ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জমা করা দরপত্র উন্মুক্ত করা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, নুর উদ্দিন আহাম্মদ, মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য রেজাউল করিম, মো. জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, আশীষ রায় চৌধুরী, এস এম আদীবুল হুদা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24