মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে সিআরএ এর সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

লিয়াকত হোসেন:
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৮১ Time View

ডেস্ক রিপোর্ট:

বন্দর নগরী চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল (১৪ জানুয়ারি) মঙ্গলবার এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সাথে কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর ফলে চট্টগ্রাম ও কলকাতার মধ্যকার সাংবাদিকদের সুসম্পর্ক বজায় রাখার কথা জানান কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর।

 

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাংবাদিকদের সবসময় সুসম্পর্ক রয়েছে। আজকের এই সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা সভার মাধ্যমে আগামীতে চট্টগ্রাম ও কলকাতার মধ্যকার সাংবাদিকদের সুসম্পর্ক আরো বেড়ে গেল। এসময় কলকাতা প্রেসক্লাবের সভাপতি অন্যদের সাথে নিয়ে চট্টগ্রাম সফরের কথাও জানান সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন’কে।

এর আগে, গত ১১ জানুয়ারি কলকাতা সফরে যান সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন। এতে বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যুগ্ম সম্পাদক মোঃ আবদুল কাদের রাজু। কলকাতার সফরে কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- সিআরএ এর সভাপতি সোহাগ আরেফিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের রাজু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24