রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ভাঙ্গায় মৃত্যুর গুজব ছড়িয়ে ৫ বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

ওয়াহিদুজ জামান,ক্রাইম রিপোর্টার,ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক নারীর মৃত্যুর গুজব ছড়িয়ে ৫টি বসতঘর ১টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা তিনটি গরু, সোনা, নগদটাকা সৌদি রিয়াল লুট করার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে হামলা, লুটপাট, ভাংচুরের ঘটনায় ভাঙ্গার থানায় একটা অভিযোগ দাখিল করেছেন।

এলাকাবাসীর সুত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে আতিয়ার রহমান ভুলু মোল্লা ও রব মোল্লার সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ৩/৪ জন লোক আহত হয়। আহতদের মধ্যে আতিয়ার রহমান ভুলু মোল্লার দুই ছেলে শামীম মোল্যাকে (৪২) ঢাকা পঙ্গু হাসপাতালে ও অপর ছেলে শাহীন মোল্যা (৩৬) ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রব মোল্লার দলের সানু বেগম (৬০) নামের এক নারী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এদের মধ্যে সানু বেগম মারা গেছে এমন গুজব রাতে গ্রামে ছড়িয়ে পড়লে রব মোল্যার সমর্থকেরা ভুলু মোল্যা, প্রবাসী আবু মোল্যা, সিদ্দিক মোল্যা, খোকন মোল্যা ও শাহিন মোল্যার বসতঘর, দোকান ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।

ভুক্তভোগী সৌদি প্রবাসী আবুমোল্যার স্ত্রী নাদিরা বেগম এবং বুলু মোল্লার স্ত্রী অভিযোগ করে বলেন, রাত ৮ টার দিকে আমার ঘর ভাংচুর করে রব মোল্লার লোকজন। আমার ঘরে থানা সোনা, নগদটাকা সহ কিছুই রাখে নাই তারা সব নিয়ে গেছে। আমি কষ্ট করে তিনটি গরু পালন করতাম সেই গরু ৩টা নিয়ে গেছে।

মালোয়েশিয়া প্রবাসী ওমর আলী মোল্যা অভিযোগ করে বলেন, শুক্রবার ভোরে আমি মালোয়েশিয়া থেকে দেশে আসি। পরদিন রাতে পুর্বের বিরোধের জেরে রব মোল্যার লোকজন আমার দুইজন ভাতিজাকে রামদা ও চাপাতি দিয়ে কুঁপিয়ে পুকুরে ফেলে দেয়।

এ বিষয়ে রব মোল্যার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকসেদুর রহমান জানান, এলাকার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24