বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের আত্নপ্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭৬ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত কে প্লাজায় সুগন্ধা ব্যাংকুইট হলে চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে সংগঠনের আত্নপ্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২ ডিসেম্বর) সোমবার বিকাল ৪ ঘটিকায় নিশাত রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি ইফতেখার আলম পাপ্পুর সভাপতিত্বে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক, বাংলাদেশ এডিটর ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো চীফ নুরুল কবির, চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী সাহাব উদ্দিন,
চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম মিল্টন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লা আল মামুন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী কাজী আবজল হোসেন,সংগঠনের উপদেষ্টা ইয়াহিয়া জিয়া, বিমান দাশ, জুয়েল ঘোষ প্রমুখ।

অনুষ্ঠান শেষে কেক কেটে সংগঠনের নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ এডিটর ফোরামের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24