রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নগরীর জিইসিতে ইনডোর প্লেগ্রাউন্ড ‘ওয়ান্ডারল্যান্ড’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৬৩০ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর জিইসিতে গতকাল (১৫ নভেম্বর) শুক্রবার বিকাল ৫টায় জিইসি এরিয়াল লিজেন্ডে অন্যতম বৃহত্তম ইনডোর প্লেগ্রাউন্ড ‘ওয়ান্ডারল্যান্ড’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, পিবিআই পুলিশ সুপার নাইমা সুলতানা, পিবিআই ( এডমিন) কাজী এনায়েতুল্লাহ কবির, বারকোডের চেয়ারম্যান মঞ্জুর আলম, লেমনগ্রাস রেস্টুরেন্টের চেয়ারম্যান ফায়াজ আহমেদ, ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডের সিইও নুরুল হুদাসহ ওয়ান্ডারল্যান্ড পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় জসিম উদ্দিন চৌধুরী বলেন, শিশুরা এখানের মনোরম পরিবেশে খেলাধুলার সুযোগ উপভোগ করবে। ইট-পাথরের শহরে শিশুদের বিনোদন ও শারীরিক–মানসিক বিকাশের সুযোগ কমে আসছে প্রতিনিয়ত। শিশুদের খেলাধুলার জায়গা নেই বললেই চলে। ফলে শিশুরা আসক্ত হয়ে পড়ছে স্মার্টফোনের প্রতি। এতে বেড়ে চলেছে তাদের শারীরিক ও মানসিক নানা রকম সমস্যা। যেমন দেরিতে কথা বলা, বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে মিশতে না পাড়া, শারীরিক বৃদ্ধিজনিত নানা সমস্যা ইত্যাদি।
ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডের কার্যক্রম এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে উদ্দীপনা জোগায়, যা শিশুদের সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। এখনকার শিশুদের শৈশব কাটছে স্মার্টফোনে, যার পরিণাম বেশ ভয়ংকর। ওয়ান্ডারল্যান্ড একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠান, যেখানে আমরা সব সময় শিশুদের সুবিধার জন্য কাজ করে যাচ্ছি। ওয়ান্ডারল্যান্ড’ চট্টগ্রামের জিইসি এরিয়াল লিজেন্ডে শুধু সীমাবদ্ধ থাকবে না, পুরো চট্টগ্রামেই কাজ করতে চায় তারা। যার পরিপ্রেক্ষিতে শীঘ্রই চট্টগ্রামের আরও কিছু প্রাইম লোকেশনে ওয়ান্ডারল্যান্ড উদ্বোধন করার আশা রেখে এ বিষয়ে ওয়ান্ডারল্যান্ড পরিচালক সাইফুল হোসেন মানিক বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করছি নতুন নতুন সব অভিজ্ঞতা চট্টগ্রামবাসীকে উপহার দিতে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এক হয়েছি চট্টগ্রামের বৃহত্তম ইনডোর প্লেগ্রাউন্ড ওয়ান্ডারল্যান্ডের সঙ্গে। এর ফলে চট্টগ্রামের শিশুরা পাবে অত্যাধুনিক পরিবেশে খেলাধুলার সুযোগ এবং তাদের বেড়ে ওঠা হবে সুন্দর ও নিরাপদে।’

এরপর প্রধান অতিথি ও উপস্থিত সকল অতিথিবৃন্দের কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24