শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে হেভেন সিটি সেন্টারের শুভ উদ্বোধন

লিয়াকত হোসেন:
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭৫৪ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রামের অলংকার মোড়ে সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক শপিং মল হেভেন সিটি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্য নগরীতে পরিণত করতে হেভেন সিটি সেন্টার বিশেষ ভূমিকা পালন করবে। বহু জনঅধ্যুষিত এলাকা অলংকার মোড়ে হেভেন সিটি সেন্টার যাত্রা শুরু করেছে এটা নগরবাসীর জন্য একটি সুসংবাদ।

হেভেন সিটি সেন্টারের ভূমির মালিক ডা: পূর্ণেন্দু বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইয়া, হেভেন এসেটস লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হেভেন সিটি সেন্টারের উপদেষ্টা এডভোকেট জামাল উদ্দিন, হেভেন এসেটস লিমিটেডের এমডি ইন্জিনিয়ার রহমত উল্লাহ, হেভেন সিটি সেন্টারের ভূমি মালিক মো: মনোয়ার হোসেনসহ অন্যান্য ভূমি মালিক ও হেভেন এসেটস লিমিটেডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি চসিক মেয়র ডা; শাহাদাত হোসেন ফিতা কেটে হেভেন সিটি সেন্টারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে দর্শক মাতিয়ে তুলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।অনুষ্ঠান শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24