সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

সাংবিধানিক নিয়মে সবকিছু করতে হবে, রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৭৫ Time View
মির্জা ফখরুল

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন– দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান জানান ড. ইউনূস

মির্জা ফখরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সাংবিধানিক নিয়মে সবকিছু করতে হবে। অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আরো পড়ুন– রাষ্ট্রপতি ইস্যুতে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি

এ সময় অন্যান্যদের মধ্যে যুবদলের সাবেক সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24