শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সুনামগঞ্জে আসামি ছিনতাই, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭৭৩ Time View
সুনামগঞ্জে আসামি ছিনতাই, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

 

সুনামগঞ্জ সংবাদদাতা:

হাতকড়াসহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে বিশ্বম্ভরপুর থানায় এই মামলা হয়েছে। মামলায় পালিয়ে যাওয়া আসামি সাইকুল ইসলাম (৩৮)সহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দের বাজার থেকে হাতকড়াসহ আসামি সাইকুলকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চোরাচালানি, মাদক ও মারামারির মামলার আসামি বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাজ্জুত আলীর ছেলে সাইকুলকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সীমান্তের ঝিগাতলা এলাকা থেকে আটক করে। পরে সিএনজিতে করে বিশ্বম্ভরপুর থানায় নিয়ে আসার সময় চান্দের বাজার এলাকায় পুলিশের ওপর হামলা  সাইকুলের পরিবারের সদস্য ও সমর্থিত এক থেকে দেড় শতাধিক মানুষ । এসময় মাদক ও চোরাচালান মামলার আসামি সা্ছইকুলকে চিনিযে নেন তারা।

আরো পড়ুনভাঙ্গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব, যেন দেখার কেউ নেই

বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ কাউছার আলম জানিয়েছেন, চোরাচালানি, মাদক ও মারামারির মামলা ছিল সাইকুলের বিরুদ্ধে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয় তাকে।

আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাব-ইন্সপেক্টর নবী হোসেন বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা করেছেন। মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24