শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

নোয়াখালীতে বন্যাদুর্গতদের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

লিয়াকত হোসেন:
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৭ Time View

লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার:
মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালী জেলাধীন সেনবাগ এলাকায় বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

গত ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার )চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত এলাকার ৫ শতাধিক বানভাসি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের সেচ্ছাসেবীরা।

এ সময় উউপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মোমেন,মোঃ তানভীর হোসেন, সাধারণ সম্পাদক
মোহাম্মদ নয়ন, সাংগঠনিক সম্পাদক রুদ্র বিশ্বাস,শিক্ষা সম্পাদিকা কেয়া বিশ্বাস, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদিকা তাসলিমা আক্তার, প্রচার সম্পাদক মোহাম্মদ আরজু, সদস্য মোহাম্মদ জনি,সূচনা আক্তার,আব্দুল নোমান প্রমুখ।

ত্রাণ সামগ্রী হিসেবে(চাল,ডাল,আলু,তেল,পিয়াজ,রসুন, লবন,হলুদ,মরিচ,বিশুদ্ধ পানি,চিড়া, মুড়ি,চিনি, বিস্কুট, বোতলজাত পানি, খাবার স্যালাইন, ওষুধ, মোমবাতি, মশার কয়েল, স্যানিটারি ন্যাপকিন, শিশুদের গুড়া দুধসহ বিভিন্ন খাবার ও ছাউনি কাজে ব্যবহারের জন্য পলিথিন,তেরপাল ও পোশাক সামগ্রী দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস বৃষ্টি বলেন, বন্যাদুর্গত মানুষের সাহয্যার্থে চট্টগ্রামের সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে। সংগৃহীত অর্থ থেকে দ্বিতীয় ধাপে বানভাসি ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24