সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১২৪ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক মিছিল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে আসেন।পরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন।এরপর জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা বাগেরহাট, নড়াইল ও পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৯৭৫ এর ১৫ আগস্ট হত্যার শিকার বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের মসজিদ কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা হয়।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে অংশ নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তোবারক বিতরণ করা হয়।
এর আগে, সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24