শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিসিলি উপকূলে প্রমোদতরী ডুবে নিহত ১, নিখোঁজ ৬

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩৩৪ Time View

সিসিলি উপকূলে এক প্রমোদতরী ডুবে এক ব্যক্তির প্রাণ গেছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ছয়জন।মোট ২২ জনকে নিয়ে এই প্রমোদতরীটি ডুবে যায়। ইতালীয় কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

ফিনান্সিয়াল টাইমসসহ অনেক গণমাধ্যমই প্রতিবেদনে বলছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন মাইক লিঞ্চ নামে এক স্বনামধন্য প্রযুক্তি উদ্যোক্তা।ইতালীয় কোস্টগার্ড ও অগ্নিনির্বাপণকর্মীরা ১৫ জনকে উদ্ধার করতে পেরেছেন। রুক্ষ বাতাস আর উত্তাল ঢেউয়ের কারণে স্থানীয় সময় ভোর ৫টার দিকে প্রমোদতরীটি উল্টে যায়। ইতালীয় গণমাধ্যম এমনটি জানিয়েছে।

কোস্টগার্ডের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ৫০ মিটার গভীরে ডুবে থাকা প্রমোদতরীটির ধ্বংসাবশেষ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী একজন পুরুষ বলে জানা গেছে।

প্রমোদতরীটিতে ১২ যাত্রী ও ১০ ক্রু সদস্য ছিলেন। নিখোঁজদের মধ্যে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ান নাগরিকত্বের লোক রয়েছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

উদ্ধারদের মধ্যে এক বছর বয়সী এক মেয়েশিশুও রয়েছে। সঙ্গে তার মা রয়েছেন। উদ্ধার ১৫ জনের মধ্যে আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সবার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইতালীয় একটি বার্তাসংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24