শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তার আশ্বাস সেনাবাহিনীর

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৫৫ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদুল আমিন শেখ।

আজ (৯ আগষ্ট) শুক্রবার দুপুরে ফরিদপুর সার্কিট হাউজে ফরিদপুর হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে সেনাবাহিনীকে জানানো হয় জেলার সার্বিক পরিস্থিতি। এ সময় তিনি ধৈর্য ধরে তাদের কথা শুনেন এবং পরিস্থিত উত্তরণে করণীয় ভূমিকা নেবেন বলে জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মজুমদার, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সত্যজিৎ মুখার্জী, জেলা পূজা কমিটির সহ-সভাপতি অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, সুকেশ সাহা, সঞ্জিব দাস, যুগ্ম সম্পাদক অজয় কুমার রায়, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার কান্তি, শহর পূজা কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার, কোতোয়ালী পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়, খ্রিষ্টান মিশনের প্রধান পল বিশ্বাস, ফরিদপুর শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারীসহ ফরিদপুর ইসকনের প্রধান, ফরিদপুর খ্রিস্টান মিশনের প্রধান, সঞ্জয় কুমার প্রমুখ‌।

পরে তিনি ফরিদপুরের হিন্দু অধ্যুষিত এলাকায় টহল জোরদার ও যে কোনো প্রয়োজনে তাকে জানানোর অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24