বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

পণ্যের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬১১ Time View

দেশে কোনোভাবেই পণ্যের দাম বাড়ানো যাবে না। একই সঙ্গে ব্যবসা বাণিজ্যে ব্যাড (খারাপ) প্রাক্টিস কমানোর আহবান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পরিকল্পনা কমিশনে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের বৃহৎ ছয় ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের দেশে নিত্যপণ্যের মধ্যে তেল ও চিনির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। এগুলোর সরবরাহ চেইন সচল রাখা এবং জনগণের কাছে যৌক্তিক মূল্যে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের চাওয়া। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

এলসি খোলা ও এলসি মার্জিন কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, কোনভাবেই পণ্যের দাম বাড়ানো যাবে না। ব্যবসা বাণিজ্যে ব্যাড (খারাপ) প্রাক্টিস কমাতে হবে।

প্রতি কেজি চিনিতে ব্যবসায়ীদের ৪২ টাকা ভ্যাট ও অন্যান্য ট্যাক্স পরিশোধ করতে হয়। এটা অন্যায্য উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নেই। বিদ্যমান ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণের দাবি জানান তারা।

এসময় ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী ব্যবসায়ীরা দেশে নিত্যপণ্যের চাহিদা ও মজুত পরিস্থিতি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টাকে অবহিত করেন।

মতবিনিময় সভায় দেশবন্ধু গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, মেঘনা গ্রুপ, টি কে গ্রুপ ও সিটি গ্রুপের প্রতিনিধি অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24