মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

নারায়ণগঞ্জে গাজীর ফাঁসির দাবিতে চনপাড়ায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪৫৪ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর গ্রেপ্তারের খবর পেয়ে রূপগঞ্জের চনপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ রোববার (২৫ আগস্ট) এ বিক্ষোভ মিছিল করে তারা।

এর আগে শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকেই এলাকাবাসী সকাল থেকেই চনপাড়া বিবিসি মাঠে জড়ো হয়। কয়েক হাজার মানুষ এক নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এবং গাজীর ফাঁসির দাবি জানায়।

এলাকাবাসী জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চনপাড়া তথা পুরো রূপগঞ্জে মাদকের আস্তানা গড়ে ওঠে। গত ১৫ বছর চানপাড়া সাধারণ মানুষ মুখ খুলতে পারেনি। সরকার পতনের পর এই পর্যন্ত চনপাড়া এলাকায় মাদক নিষিদ্ধ ঘোষণা করে এলাকাবাসী। গাজী গোলাম দস্তগীর গ্রেপ্তার হওয়ার পর থেকেই সাধারণ মানুষের বিভিন্ন রকমের অভিযোগ দিতে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24