শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হতে যাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৬৮৭ Time View

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা পরিষদে যারা থাকছেন:
১. অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ
২. সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল
৪. মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান
৫. সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ
৬. সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন
৭. পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান
৮. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম
৯. আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
১০. সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা
১১. উন্নয়নকর্মী (উবিনীগ) ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ ফ ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ
১৬. ফারুক-ই-আজম

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তালিকা পাওয়া গেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে তিনি ভারতে চলে যান। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনদের সঙ্গে বসে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করে সেনাবাহিনী। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টা পদে ড. ইউনূসের নাম প্রস্তাব করে। তিনি এতে সায় দিয়ে বৃহস্পতিবারই দেশে ফেরেন। এদিন রাত ৯টায় বঙ্গভবনে প্রধান উপদেষ্টাসহ অন্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24