সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ভাঙ্গায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৫৭ Time View

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছে।

আজ (১১ মে) শনিবার সকাল ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরগামী একটি মোটরসাইকেল এর সাথে ফরিদপুর থেকে আসা ইট ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের ৩ সদস্য নিহত হয়।

নিহতরা হলেন- আবুল কাশেম শেখ (৪৫), তার ছেলে মোরসালিন শেখ (০৮) ও তার ভাই নাজমুল শেখ (৪০)।

জানা যায়, আবুল কাশেম ও নাজমুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কোরালদিয়া গ্রামের সিরাজুল শেখ এর পুত্র ও নিহত শিশু মোরসালিন সিরাজুলের নাতী ও নিহত কাশেম এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দুর্ঘটনায় পর স্থানীয় লোকজন গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মোরসালিন শেখকে মৃত ঘোষণা করে। এবং আহত আবুল কাশেম শেখ ও নাজমুল শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই ভাই আবুল কাশেম শেখ ও নাজমুল শেখ মারা যান।

মোটরসাইকেলের বেপরোয়া গতি এবং ট্রাক ড্রাইভার ট্রাফিক আইন না মেনে বেপরোয়া চালানোর কারণে উক্ত দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটরসাইকেলটিকে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এই দুর্ঘটনা বিষয়ে আইনি ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24