শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

ভাঙ্গায় ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৯০ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কক্সবাজার-ঢাকা-ফরিদপুর সিন্ডিকেটের তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আজ শুক্রবার (১৭ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ ডেইলপাড়া এলাকার মোহাম্মদ ইউনুস (৩০), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম পাতরাইল গ্রামের করম আলী খালাসী (৫৯) ও ঢাকার পূর্ব জুরাইন এলাকার ৭৩৬ এইচ কে আলী রোডের বাসিন্দা মিজানুর রহমান (৩০)।

এর আগে একইদিনে ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকা থেকে ওই কারবারিদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন জানান, এই চক্রটি বেশ কিছুদিন ধরে গাড়ির পুরনো যন্ত্রাংশের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা বহন করে আসছে। কক্সবাজার থেকে কুরিয়ারে গাড়ির যন্ত্রাংশে লুকানো ইয়াবা আসে ঢাকায়। পরে ঢাকা থেকে সড়ক পথে বহন করে নিয়ে আসা হয় এই ইয়াবার চালান।

তিনি আরও জানান, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ব্রাহ্মণকান্দা গ্রামে চায়না রেল প্রজেক্টের পাশে ভাঙ্গা থেকে ঢাকাগামী সার্ভিস লেনে মোহাম্মাদ ইউনুস প্রাইভেট কারের এসি কম্প্রেসারের ভেতর বিশেষ কৌশলে একটি সাদা রঙের পলিথিনের ভেতরে ১৮টি ছোট পলি ব্যাগে তিন হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখেছিলেন।

এদিকে অপর অভিযুক্ত ভাঙ্গা থানাধীন পশ্চিম পাতরাইল গ্রামের করম আলী খালাসীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তার শোবার ঘরের একটি কাঠের টেবিলের ড্রয়ার থেকে ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24