রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ভাঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩২৭ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায়  ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা।

আজ  (১৭ ই এপ্রিল) বুধবার সকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয় ।

এরপর  উপজেলা পরিষদের হলরুমে  উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ খুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাস,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আবুল বাশার মাতুব্বর, মাহবুব হোসেন মোতালেব,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, আবাসিক প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বোস,উপজেলা কৃষক উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24