রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

মুক্তাগাছায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে পাবলিক টয়লেটের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৬৮ Time View

মো: আনিসুর রহমান:

মুক্তাগাছায় মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় নির্মিত পাবলিক টয়লেটের উদ্ধোধন করা হয়েছে। শনিবার( ১৬ মার্চ) দুপুরে উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাচারী বাজার পাবলিক টয়লেটের উদ্ধোধন করেন উপজেলা প্রকৌশলী মো:নায়েব আলী খান।

বিশ্বব্যাংকের অর্থায়নে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে নির্মিত পাবলিক টয়লেটের ব্যয় ১৯ লক্ষ ৮২ হাজার টাকা।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস তাকোয়া এন্টারপ্রাইজ পাবলিক টয়লেট নির্মাণ কাজ সম্পন্ন করেন।

উক্ত পাবলিক টয়লেটের উদ্ধোধন শেষে উপজেলা প্রকৌশলী মো: নায়েব আলী খান জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ হাই আকন্দের স্বদিচ্ছায় এই বাজারে পাবলিক টয়লেটটি নির্মাণ সহজতর হয়েছে। তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে চাইলে তিনি একবাক্যে এই বাজারটির নাম বলেন। সে হিসেবেই কাচারী বাজারে পাবলিক টয়লেটের নির্মাণ কাজ শুরু হয় এবং নির্মাণ কাজ শেষে আজ পাবলিক টয়লেটের উদ্ধোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দাওগাঁও ইউপি চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: জয়নাল আবেদীন, ইউপি সদস্য বাবুল সম্রাট ও হাসমত আলী, আওয়ামী লীগ নেতা মো: আব্বাস আলী, আবুল হোসেন, আল আমান নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মোজাম্মেল হকসহ মাদ্রাসার ছাত্র ছাত্রীগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24