রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ফরিদপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘পিতা’ ও ‘মুজিব মঞ্চ’ উদ্বোধন

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৭ Time View

 

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘পিতা’ এবং ‘মুজিব মঞ্চ’ উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।আজ (ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসব উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ। এতে প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, কালজয়ী মহাপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এত বড় প্রতিকৃতি দেশের আর কোথাও নির্মিত হয়নি। এ জন্য তিনি জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। অতীতের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ফরিদপুরে জাতির পিতার নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ. কে. আজাদ বলেন, জাতির পিতা সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতার এই ম্যুরালের দিকে তাকালেই শ্রদ্ধায় মন ভরে ওঠে। তিনি মন্ত্রীসহ সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বেকারদের কর্মসংস্থানের জন্য এ অঞ্চলে শিল্পকারখানা স্থাপন করতে হবে।

 

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24