শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

শেরপুরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৬ Time View

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:

রক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি। মহান ‘‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।শেরপুরে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে মহান ‘‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’ পালন করা হয়েছে ।

দিবসটি উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির রাত ১২.০১ মিনিটে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর সদর-১আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি।

এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ১৯৫২ ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল খায়রুম।পরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার। বাংলাদেশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৯৫২ ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা শেরপুর।

জেলা পরিষদের পক্ষ থেকে বাঙ্গালি জাতি ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রুমান। পৌরসভার পক্ষ থেকে বাঙ্গালি জাতি ভাষা আন্দোলনের বুকের তাজা রক্ত ঝরানো সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে মায়ের মুখে বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

সদর থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এমদাদুল হক। বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর প্রেসক্লাব,স্কুল, কলেজ , মানবাধিকার সংস্থা “আমাদের আইন”সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24