রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

মসিক নির্বাচনে ১০নং ওয়ার্ডে তাজুল আলম কে পুনরায় কাউন্সিলর হিসেবে চান ওয়ার্ডবাসী

শরৎ সেলিমঃ
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৬ Time View

 

শরৎ সেলিমঃ

আসন্ন ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ১০নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মোঃ তাজুল  আলম কে পুনরায়  কাউন্সিলর হিসেবে দেখতে চায় ওয়ার্ডবাসী। তাই স্হানীয়  এলাকার ভোটার ও জনগণের জোর দাবিতে আবারও নির্বাচনে টিফিন কেরিয়ার প্রতীক নিয়ে লড়ছেন তিনি।

ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা জানান, ১০নং ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও অবহেলিত মানুষের বন্ধু এবং সুখে-দুঃখে যাকে কাছে পাওয়া যায় তিনি হলেন মোঃ তাজুল আলম । ময়মনসিংহ  সিটি করপোরেশন নির্বাচনে এই সংগ্রামী নেতা ও সমাজসেবক মোঃ তাজুল আলম কে  ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ।

স্হানীয়  বাসিন্দা সোলেমান মোল্লা বলেন, তাজুল আলম কে সামাজিক কর্মকাণ্ডে সব সময় পাওয়া যায়। এরকম কাউন্সিলর আমি কম দেখেছি। অসুস্থ থেকেও জনগণের খোঁজখবর রেখেছেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত না হয়েও নগদ অর্থ প্রদান করেছেন। আগামী নির্বাচনে মহান আল্লাহ তায়ালা যেন তাকে আবারও কাউন্সিলর নির্বাচিত করেন।

এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী সদ্য সাবেক কাউন্সিলর মোঃ তাজুল আলম  বলেন, ‘দীর্ঘদিন সফলতার সঙ্গে কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি।  ময়মনসিংহ  সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময় জনগণের পাশে থেকে সুখে-দুঃখে তাদের সেবা করার চেষ্টা করছি। বিশ্ব মহামারি করোনা সংকটকালীন সময়ে সর্বস্তরের জনগণের পাশে ছিলাম। এলাকার ভোটার ও জনগণের জোর দাবিতে আবারও এলাকার উন্নয়নের কথা চিন্তা করে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে  টিফিন কেরিয়ার প্রতীক  নির্বাচন করছি। ছোটবেলা থেকেই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের সেবা করার চেষ্টা করেছি। আরও বৃহৎ পরিসরে এলাকার উন্নয়নের জন্য আবারও কাউন্সিলর পদে জয়যুক্ত হয়ে এই এলাকা রোল মডেল হিসেবে গড়ে তুলবো। এই কারণে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24