শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফুলবাড়ীয়ার দুই মাদক কারবারি চুনারুঘাটে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৪ Time View

নিজস্ব সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা গারাজান তামালতলী এলাকার মোঃ মোহর উদ্দিনের পুত্র আল আমিন (২৭) ও একই জেলার মুক্তাগাছা উপজেলার মোঃ আঃ সামাদের পুত্র মোঃ সাদ্দাম মিয়া (২২) ।

এতথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, ১৬ ফেব্রুয়ারী শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদার ও এসআই খোরশেদ আলম সহ একদল পুলিশ চুনারুঘাট পৌরসভার চন্দনা চুনারুঘাট-টু-আসামপাড়া রাস্তায় জনৈক কাউছার মিয়ার ভাঙ্গারী দোকানের সামনে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশী একটি স্কুল ব্যাগের ভিতরে নীল পলিথিনের প্যাকেটে বিশেষ কায়দায় লুকায়িত ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা পেশাদার মাদক কারবারি।

গ্রেপ্তারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে ভারত সীমান্তবর্তী আসামপাড়া এলাকা থেকে কম দামে গাজা ক্রয় করে বেশি দামে ময়মনসিং সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করে। এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24