শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ঝিনাইগাতীর গজনীতে বাস চাপায় প্রাণ গেলো আইসক্রীম বিক্রেতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৬ Time View

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:

শেরপুরের ঝিনাইগাতীর গজনীতে দ্রুতগামী বাসের নীচে চাপা পড়ে প্রাণ গেলো আমের আলী (৩৫) নামের এক আইসক্রীম বিক্রেতার। শনিবার (২৪ফেব্রুয়ারি) বিকেল পৌণে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমের আলী উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,আমের আলী প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে গজনী অবকাশে রিক্সাযোগে আইসক্রীম বিক্রি করতেছিল। বিকেল পৌণে ৪টার দিকে গজনী অবকাশ সেন্টারের ভীতরে কসমেটিক মার্কেটের পূর্বপাশে টাঙ্গাইল থেকে বনভোজনে আসা ঢাকা মেট্রো গ- ১১-৩৬৭৪ নামে বাসটি দ্রুত গতিতে আইসক্রিমের দোকানের উপর উঠিয়ে দিলে দোকানদার আমের আলী গাড়ীর নীচে চাপাপড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।

এসময় গাড়ীতে আসা লোকজন ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা গাড়ীর ড্রাইভারকে আটক করে।খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার সহ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার সহ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24